যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে দুই ব্ল্যাকমেইলারের জেল জরিমানা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৫:৪৬ পিএম
যশোরে দুই ব্ল্যাকমেইলারের জেল জরিমানা

শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্যকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে যশোর শহরের এসপি বাংলো মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আটকরা হলেন, গোড়াপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান এবং আরবপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে জসিম।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে জানান, মেহেদী ও জসিম দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

বিশেষ করে নির্জন স্থানে অবস্থানরত যুবক-যুবতীদের লক্ষ্য করে তাদের ছবি তুলে পরিবারের কাছে পাঠানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এছাড়া চুরি, ছিনতাই ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

শনিবার দুপুরে এসপি বাংলো এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেহেদী হাসানকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং জসিমকে ৪৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সাজা কার্যকরের জন্য পরে তাদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)