যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর সীমান্তে সাড়ে সাত লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : শনিবার, ৬ জুন,২০২৬, ০৮:৪৭ পিএম
যশোর সীমান্তে সাড়ে সাত লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

যশোর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ২০টি শাড়ি, ২টি থ্রি-পিস, ১৬টি জর্দা, ৭ প্যাকেট পান মসলা, ১৭০টি চকলেট এবং ১ হাজার ২৩৯টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।

জব্দ মালামালের দাম সাত লাখ ৫২ হাজার ১০০ টাকা।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এর ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)