যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুই মাদক কারবারিকে কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৮:৫৯ পিএম
দুই মাদক কারবারিকে কারাদণ্ড

যশোরের অভয়নগরে ওহিদুল শেখ (৫৫) ও সাইফুল ইসলাম (৩৫) নামে ভ্রাম্যমাণ দুই মাদক কারবারিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাদেরকে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওহিদুল শেখ গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার নুনখীড় গ্রামের মৃত ছয়জউদ্দীন শেখের ছেলে। দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে বসবাস করেন তিনি। সাইফুল ইসলাম অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত হান্নান মোড়লের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসংলগ্ন মাছবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওহিদুল শেখ ও সাইফুল ইসলাম নামে দুজন মাদক কারবারিকে আটক করা হয়।

পরে তারা গাঁজা সেবন ও ভ্রাম্যমাণভাবে বিক্রি করার কথা স্বীকার করলে আদালতের বিচারক প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানার আদেশ দেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে দুই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) স্মরণির ২১ ধারায় ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)