যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৪:৪৮ পিএম
আপডেট : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৬:০০ পিএম
ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে। তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মৃগী রোগে ভুগছিলেন।

নিহতের স্বজনরা জানান, চারদিন আগে রমজান আলী নিখোঁজ হন।

এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

শনিবার দুপুরে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা মরদেহটি নিজেদের স্বজন রমজান আলীর বলে নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)