যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা বৃক্ষরোপণ

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৭:০৫ পিএম
এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা বৃক্ষরোপণ

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'- এই স্লোগানকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা এবং তিন শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনজুরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ডা. আনিসুর রহমান, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো. রেজাউল করিম প্রমুখ।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পল্লব কুমার দে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী।

আয়োজকরা জানান, বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয় ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৯ সালে কলেজটি স্বীকৃতি লাভ করে। ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাগুরা জেলায় প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করে।

তবে, কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে। অনুষ্ঠানে শিক্ষক ও এলাকাবাসী প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান।

শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)