যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বেগম জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৭:৩৯ পিএম
যশোরে বেগম জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোরে দোয়া মাহফিল করা হয়েছে।

শনিবার বিকেলে শহরের লালদীঘিপাড় এলাকায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল করা হয়।

আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপির।

এতে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি,

দলের জেলা সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, মারুফুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, এহসানুল হক সেতু, অধ্যাপক আব্দার হোসেন খান, আঞ্জুরুল হক খোকন, আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

এদিকে, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জেলা ছাত্রদলের উদ্যোগে বাদ জোহর সরকারি এমএম কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।

দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)