যশোর, বাংলাদেশ || সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারী নির্যাতনের প্রতিবাদে ঝিকরগাছায় মহিলা পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৮:১৬ পিএম
আপডেট : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৮:৫২ পিএম
নারী নির্যাতনের প্রতিবাদে ঝিকরগাছায় মহিলা পরিষদের মানববন্ধন

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রোববার (১৬ আগস্ট) গদখালী মোড় চত্বরে মহিলা পরিষদ ঝিকরগাছা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে।

ঘরে-বাইরে কোথাও নারীরা নিরাপদ নয়। বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব নির্যাতন বন্ধ হচ্ছে না।

বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি নারীর উন্নয়ন ও নিরাপত্তায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আফরোজা বেগম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি হাবিবা শেফা, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস এবং মহিলা পরিষদ জেলা কমিটির লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুননাহার কনা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)