যশোর, বাংলাদেশ || সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে পিস্তল গুলি গাঁজাসহ ‘মাদক কারবারি গ্রেপ্তার’

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ১০:৩৯ পিএম
আপডেট : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ১০:৫৩ পিএম
মহেশপুরে পিস্তল গুলি গাঁজাসহ ‘মাদক কারবারি গ্রেপ্তার’

ঝিনাইদহের মহেশপুরে দেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ৫০ গ্রাম গাঁজাসহ আরশেদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের সামন্তা চারাতলাপাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয় বলছে, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর অপূর্ব বিশ্বাসের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় আরশেদকে (৩৫) একটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বাবার নাম মশিয়ার আলী।

অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, গ্রেপ্তার আরশেদ দীর্ঘদিন ধরে মহেশপুর সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্রের কারবারে জড়িত ছিলেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পরে গ্রেপ্তার আরশেদকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)