যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাসপূর্ণিমা ২২-২৪ নভেম্বর, দুবলারচর যেতে পাঁচ রুট নির্ধারণ

খুলনা অফিস

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৬:৩৭ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৭:১৯ পিএম
রাসপূর্ণিমা ২২-২৪ নভেম্বর, দুবলারচর যেতে পাঁচ রুট নির্ধারণ

রাসপূর্ণিমা উপলক্ষে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলারচরে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী 'রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান' অনুষ্ঠিত হবে। পুণ্যস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে।

পূজা ও পুণ্যস্নানে আগ্রহী তীর্থযাত্রীদের বিভিন্ন নদীপথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকাযোগে দুবলারচরে যেতে হবে। যাতায়াত পথে বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ সূত্র জানায়, পূজা ও পুণ্যস্নানে তীর্থযাত্রীরা বিভিন্ন নদী পথে লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকাযোগে যান। এক্ষেত্রে অনুমোদিত পাঁচটি পথ হচ্ছে, বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোস্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলারচর। দ্বিতীয়টি কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা ও শিবসা নদী-মরজাত হয়ে দুবলারচর। তৃতীয় পথ নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর। চতুর্থ পথ ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ-বরাবর পশুর নদী হয়ে দুবলারচর এবং পঞ্চম পথ হচ্ছে বগি-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে দুবলারচর।

বন বিভাগ সূত্র জানায়, রাসপূর্ণিমা পুণ্যস্নানে অংশ নিতে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের আগামী ২২ থেকে ২৪ নভেম্বর তিন দিনের জন্য অনুমতি প্রদান করা হবে। বনে প্রবেশের সময় এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশ ফি, অবস্থান ফি এবং লোকের সংখ্যা অনুযায়ী বিধি মোতাবেক রাজস্ব প্রদানের মাধ্যমে পাস গ্রহণ করতে হবে। এজন্য জাতীয় পরিচয়পত্রের কপিসহ তীর্থযাত্রীদের আবেদন করতে হবে। প্রতিটি অনুমতিপত্রে বন বিভাগ সিল মেরে পথ/রুট উল্লেখ করে দেবে। তীর্থযাত্রী ও দর্শনার্থীরা তাদের পছন্দমতো একটি রুট বা পথ ব্যবহার করতে পারবে। বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া কোথাও লঞ্চ, ট্রলার ও নৌকা থামানো যাবে না। ট্রলারে প্রয়োজনীয়সংখ্যক লাইফ জ্যাকেট বা বয়া সংরক্ষণ করতে হবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, রাসপূর্ণিমার পুণ্যস্নানের সময় কোনো বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহন করা যাবে না। কারও কাছে কোনো আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য, হরিণ মারার ফাঁদ, রশি, গাছ কাটার কুড়াল, করাত এইসব বা এধরনের কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কোনো অবস্থাতে সিংগেল ইউজ প্লাস্টিক যেমন প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস বা চামচ বহন করা যাবে না।

তিনি বলেন, লঞ্চ, ট্রলার, নৌকায় এবং পুণ্যস্নানস্থলে মাইক বাজানো, পটকা, বাজি ফোটানোসহ সব ধরনের শব্দদূষণ নিষিদ্ধ করা হয়েছে। রাসপূর্ণিমায় আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে প্রাপ্ত সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)