যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৭:১৭ পিএম
পাইকগাছায় নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

খুলনার পাইকগাছায় নদীর পাড় থেকে বিরিঞ্চি পদ মণ্ডল (১০৫) নামে এক শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার লতা ইউনিয়নের পুতুলখালী গ্রামের মৃত মহেন্দ্র কুমার মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার ভোরে উপজেলার বাহিরবুনিয়া গ্রামের মুনছুর সরদারের বাড়ির পাশের বেতাঙ্গী নদীর ধারে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

নিহতের ছেলে উজ্জ্বল মণ্ডল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার রাত ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সোমবার ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা মৃতদেহ শনাক্ত করেন।

পুলিশ ও মৃতের পরিবারের লোকজন ধারণা করছেন, বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা এবং মানসিক সমস্যার কারণে রাতে নদীর পাড় দিয়ে চলাচলের সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পাইকগাছা থানার পুলিশ প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। ওসি গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)