যশোর, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে সহায়তা

দেবহাটা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৫:৫৯ পিএম
দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে সহায়তা

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে সুশীলন দেবহাটা এরিয়া অফিসের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা ফুটবল মাঠে এ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালা, মিজানুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জুনিয়র প্রোগ্রাম অফিসার সেবা ফলিয়া, সিবিও সভাপতি উত্তম রায় সহ ইউপিজি ও সিপিপি ফ্যাসিলিটেটরবৃন্দ।

এসময় দেবহাটা সদর ইউনিয়নে ১৭২ পরিবারের মাঝে ১০ হাজার ১৮৫ টাকা করে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অনাবাদী ও আবাদি জমিতে এবং বাড়ির আঙিনায় সবজি চাষ করে নিজেদের স্বাবলম্বী করা ও অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে এবং বাড়িতে ছাগল-গরু, হাঁসমুরগি, কবুতর, কোয়েল,  ইত্যাদি পালন করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। এতে ভেজালমুক্ত ও পুষ্টিসমৃদ্ধ খাবার উৎপাদন করাও সম্ভব। এ বিষয়ে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)