যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এসএসসি পরীক্ষায় মাগুরায় প্রথম পুলিশ লাইন স্কুল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৭:২৪ পিএম
এসএসসি পরীক্ষায় মাগুরায় প্রথম পুলিশ লাইন স্কুল

এবার এসএসসি পরীক্ষায় মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় জেলায় প্রথম হয়েছে। বিদ্যালয়টিতে এসএসসি পরীক্ষার্থী ছিল ৯৮ জন। সকলেই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন শিক্ষার্থী, ‘এ’ পেয়েছে ৩১ জন, ‘এ মাইনাস’ পেয়েছে ১৬ জন, ‘বি’ পেয়েছে ৮ জন এবং ‘সি’ পেয়েছে একজন। বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ে পাশের হার ৯৬ দশমিক ৮২ শতাংশ। বিদ্যালয়টি থেকে ২২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২১৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন শিক্ষার্থী।

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৭৮ দশমিক ৭৩ শতাংশ। বিদ্যালয়টি থেকে ২৬৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ২১১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন।

প্রথম স্থান অর্জন করায় মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং শিক্ষার্থীদের চেষ্টায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)