যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যমেক অধ্যক্ষকে বরণ, অধ্যাপক নার্গিসকে পুষ্পার্ঘ নিবেদন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৯:৪২ পিএম
আপডেট : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০১:৪৭ এ এম
যমেক অধ্যক্ষকে বরণ, অধ্যাপক নার্গিসকে পুষ্পার্ঘ নিবেদন

যশোর মেডিকেল কলেজের (যমেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আহাম্মদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন।

তার এই নিয়োগের খবরে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও মেডিকেল কলেজের পক্ষ থেকে মঙ্গলবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমকে পুষ্পমাল্য দিয়ে অভিনন্দন জানানো হয়েছে।

এ সময় নবনিযুক্ত অধ্যক্ষ ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরসহ অধ্যক্ষ প্রফেসর ডা. এ এইচ এম আহসান হাবীব, প্রফেসর ডা. এবিএম দেলোয়ার হোসেন, ডা. এসএম নাজমুল হক, নেফ্রলজি বিশেষজ্ঞ ডা. মো. উবাইদুর কাদির উজ্জল, সরকারি অধ্যাপক ডা. ফারুক এহতেশাম পরাগ, ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন, অধ্যাপক ও হোস্টেল সুপার ডা. গাজী শরীফ উদ্দিন আহমেদ, ডা. ইকবাল হোসেন, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পিসহ যশোর ড্যাবের শীর্ষ নেতারা অধ্যাপক নার্গিস বেগমের বাসভবনে যান। সেখানে তারা নতুন দায়িত্ব পালনে সঠিক দিকনির্দেশনা ও দোয়া কামনা করেন।

পরে নেতারা যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বাসভবনে গিয়ে সামনের দিনগুলোতে পথচলার জন্য দোয়া ও দিকনির্দেশনা প্রার্থনা করেন।

অন্যদিকে ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরের অধ্যক্ষ হিসেবে নিয়োগের খবরে যশোর জেনারেল হাসপাতালে আনন্দের জোয়ার দেখা যায়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়েতসহ মেডিসিন, ইএনটি, চর্ম ও যৌন, কার্ডিওলজি, গাইনিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা ফুল ও মিষ্টি নিয়ে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন এবং তাকে অভিনন্দন জানান।

পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেন।

অধ্যক্ষ ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর সবাইকে ধন্যবাদ জানিয়ে দায়িত্ব সঠিকভাবে পালনে সবার সহযোগিতা কামনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)