যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছয়দিন ধরে নিখোঁজ শিশু তানজিল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ১০:১৪ পিএম
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ১১:০৫ পিএম
ছয়দিন ধরে নিখোঁজ শিশু তানজিল

ঝিনাইদহের স্কুলছাত্র তানজিল (১৩) গত ছয়দিন ধরে নিখোঁজ রয়েছে। সে গত ৫ আগস্ট বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

নিখোঁজ তানজিল শহরের আরাপপুর এলাকার মাসুদ রানার ছেলে। সে রংধনু কিন্ডারগার্টেনের ছাত্র।

শিশুর বাবা মাসুদ রানা জানান, ছেলে ৫ আগস্ট বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, শিশু তানজিলের নিখোঁজের ব্যাপারে সদর থানায় জিডি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার সন্ধানের।

নিখোঁজ তানজিলের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)