কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ায় ঝিনাইদহের কৃতী শিক্ষার্থী আসিফ আকবরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে ‘শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ’-এর এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসিফ আকবর ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের ব্যবসায়ী মফিজুল ইসলামের ছেলে। কুয়েটে তার এ কৃতিত্বে পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আসিফ আকবরের এ সাফল্য ঝিনাইদহের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজাহান আলী, আকুল উদ্দিন, আব্দুর রহমান, জাহিদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন ও আনিচুর রহমান মিলন। এ সময় এসএসসি-৯৩ ব্যাচের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।