যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাসির'স ইংলিশ অ্যান্ড আইসিটি'র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৪:৫৮ পিএম
নাসির'স ইংলিশ অ্যান্ড আইসিটি'র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান

'নাসির'স ইংলিশ অ্যান্ড আইসিটি'-এর এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান সোমবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আনন্দ ও আবেগঘন এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের প্রত্যাশা করেন এর আয়োজকরা। অনুষ্ঠানে শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক এম এস নাসির এবং সঞ্চালনা করেন প্রত্যাশা আক্তার নিশা।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করেন ইমদাদুল হোসেন ও রত্না শীল।

প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন বলেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত হবে। তবে সর্বপ্রথম একজন ভালো মানুষ হতে হবে। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও নৈতিক মূল্যবোধই জীবনে সফলতার মূল চাবিকাঠি।’

বিদায়ী শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বাইজিদ, জাহিদ হাসান, অ্যানি আক্তার রিতু, পাভেল খান, সাকিব হাসান প্রমুখ বক্তব্য দেন। তারা দীর্ঘ দুই বছরের শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরে শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গান পরিবেশন করেন আবির রায়হান, আয়েশা, তিশা ও ইমদাদুল হোসেন। শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে ড্রোন ফটোগ্রাফি ও আবির উৎসবের আয়োজন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)