যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ১১:৫৮ এ এম
আপডেট : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৪:৩৩ পিএম
সাতক্ষীরায় দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দশ দিনের এ মেলা উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সামাজিক বনায়ন জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এবং সদর উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেনসহ অনেকে।

মেলার উদ্বোধন উপলক্ষে সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধনের পর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)