যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০১:২৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৩:৩৩ পিএম
কোটচাঁদপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কোটচাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে সকালে মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) প্রণব কুমার বিশ্বাস, কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান, এনসিপির প্রতিনিধি হৃদয় আহসান, কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, নার্সারি মালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থী ও মেলায় আগত অতিথিদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)