যশোর, বাংলাদেশ || বুধবার, ১৩ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০১:৫৫ পিএম
মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মাগুরায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, মোঃ বাবলুর রহমান এবং মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

আলোচনা সভায় বক্তারা বলেন যে, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; বরং যথাযথ পরিচর্যা, শিক্ষা ও সামাজিক সহযোগিতা পেলে অটিজমে আক্রান্ত শিশুরাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)