যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীর আলমের ইন্তেকাল

কালীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ১২:১৯ পিএম
কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীর আলমের ইন্তেকাল

ঝিনাইদহের কালীগঞ্জের প্রবীণ সংবাদপত্র বিতরণকারী মো. জাহাঙ্গীর আলম (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দিবাগত রাত ১২টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জাহাঙ্গীর আলম উপজেলার পাতবিলা গ্রামের মৃত মজিবর রহমানের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘ ১৭ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে স্থানীয় ও জাতীয় সংবাদপত্র বিক্রয় ও বিতরণের কাজ করে আসছিলেন। পাশাপাশি তিনি কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

সোমবার বেলা ১১টায় পাতবিলা দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান আলী সাজু, জামির হোসেন, হাবিব উসমান, এনামুল হক সিদ্দিক, নয়ন খন্দকার, মোমিনুর রহমান মন্টু, রবিউল ইসলাম ও সনেটসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। জানাজায় ইমামতি করেন ঢাকার ইস্টার্ন প্লাস জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।

তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাজুসহ সমিতির সর্বস্তরের সদস্যরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)