যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালীগঞ্জে হিরো উইমেন স্কলারশিপ বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৪:৫৩ পিএম
আপডেট : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৫:২৪ পিএম
কালীগঞ্জে হিরো উইমেন স্কলারশিপ বিতরণ

‘শিক্ষাবৃত্তি বাল্যবিবাহ বন্ধে সহায়ক’- এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উইমেন স্কলারশিপ বিতরণ করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এ উপলক্ষে বুধবার (১২ আগষ্ট) সকালে বলিদাপাড়ার সুনিকেতন সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক রোকেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন, আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাত কুমার ব্যানার্জী, ওলিয়ার রহমান, বিএনএসকেএস সভানেত্রী মনোয়ারা খাতুন, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, হুমায়ুন কবির সোহাগ, বিবিএফ এর প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ প্রমুখ।

হিরো উইমেন স্কলারশিপের আওতায় কালীগঞ্জ উপজেলার স্কুল পর্যায়ের ১৭ জন গরিব ও মেধাবী এবং কলেজ পর্যায়ে ২৫জনকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। স্কুলপর্যায়ে প্রতি শিক্ষার্থীকে মাসে ৫০০ টাকা করে ৬ মাসের ৩ হাজার টাকা এবং কলেজপর্যায়ে ৬০০ টাকা করে ৬ মাসের ৩ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)