রাশেদ খানের প্রশ্ন:
সুবর্ণভূমি ডেস্ক
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ‘বর্তমান সরকারকে সফল করার দায়িত্ব বিরোধীদলগুলোর নেওয়া উচিত ছিল। কিন্তু তারা উল্টো সরকারের পতন চাইছে। সরকারের পতন হলে আপনারা ক্ষমতা চালাইতে পারবেন? নাকি বর্তমান সরকারের পতন ঘটিয়ে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন?’
বুধবার প্রচারিত একটি ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়।
রাশেদ খান বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতৃত্বে কোনো নতুন গণঅভ্যুত্থান বা আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা নেই। নাহিদ ইসলাম একসময় বলেছিলেন, জনগণের কাছে জামায়াতের গ্রহণযোগ্যতা নেই, অথচ এখন তিনিই তাদের সাথে কর্মসূচি পালন করছেন। বর্তমানে ১১ দলীয় জোট থেকে দুই দল চলে যাওয়ায় এটি এখন ৯ দলীয় জোটে পরিণত হয়েছে।’
নাহিদ ইসলাম ও মাহফুজ আলমের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা ছয় মাস দায়িত্ব পালনের পরও গণমাধ্যমের কোনো সংস্কার করতে পারেননি এবং সাংবাদিকদের অধিকার বা মর্যাদা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন।’