যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বোমাসদৃশ বস্তু ও ধারালো দা উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ১০:১৬ পিএম
আপডেট : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ১১:০৩ পিএম
যশোরে বোমাসদৃশ বস্তু ও ধারালো দা উদ্ধার

যশোর ফুড গোডাউনের সামনে খাটপট্টি এলাকা থেকে ককটেলসদৃশ একটি বস্তু ও একটি ধারালো দা উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে সংবাদ পেয়ে কোতোয়ালি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে এসব উদ্ধার করেন।

পুলিশ জানায়, খাটপট্টিতে রাখা খাট ও বিভিন্ন আসবাবপত্রের নিচে দা ও ককটেলসদৃশ বস্তুটি রাখা ছিল।

সংবাদ পেয়ে সেখান থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া বস্তুগুলো কার, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, ওই এলাকায় কথিত সন্ত্রাসী শুভ ও তার বাহিনীর সদস্যরা এখনো সক্রিয় রয়েছে। উদ্ধার হওয়া ধারালো দা ও বস্তুগুলো তাদের হতে পারে বলে সূত্রটি দাবি করেছে।

কাউকে ফাঁসাতে এগুলো আসবাবপত্রের ভেতরে লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে বলেও সূত্রটির দাবি।

ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)