যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সর্বোচ্চ সাংবিধানিক পদ দখলে ছিল অনুপযুক্তদের: আসিফ নজরুল

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৮:৩৯ পিএম
সর্বোচ্চ সাংবিধানিক পদ দখলে ছিল অনুপযুক্তদের: আসিফ নজরুল

স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও প্রধানমন্ত্রী তারেক রহমান উপযুক্ত মানুষকে (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তার ভেরিফায়েড ফেসবুকে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পোস্টে অভিনন্দন জানান। সুবর্ণভূমি পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।

দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে ছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক। বহুবছর পর আমরা পেতে যাচ্ছি এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে।

শেখ হাসিনার দুঃশাসনকালে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। তিনি ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য।

ধন্যবাদ বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন|

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)