যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের অর্থপ্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অমিত

‘সচ্ছলতা না থাকলে শিক্ষকদের কাছে ভালো কিছু আশা করা যায় না’

যশোরে ২৭৯১ জন শিক্ষক-কর্মচারী পেলেন ৮৭ কোটি টাকা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৩:২৬ পিএম
আপডেট : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৫:৫০ পিএম
‘সচ্ছলতা না থাকলে শিক্ষকদের কাছে ভালো কিছু আশা করা যায় না’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে যশোরের দুই হাজার ৭৯১ জন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী তাদের কল্যাণ ও অবসর তহবিলের টাকা পেয়েছেন। শনিবার দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে একযোগে আইবিএসের মাধ্যমে দেশের অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এই অর্থ  প্রদান করা হয়।

যশোরে কল্যাণ এবং অবসর দুটি তহবিল থেকে দুই হাজার ৭৯১ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীকে ৮৭ কোটি আট লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। এরমধ্যে কল্যাণ তহবিল থেকে এক হাজার ৮২৫ জনকে ৪৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা এবং অবসর তহবিল থেকে ৯৬৬ জনকে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা প্রদান করা হয়। 

যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এসময় তিনি বলেন, জাতি গঠনে ভূমিকা রাখা শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছেন। তাদের বঞ্চনা ও বৈষম্য ঘুচাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের জীবনে সচ্ছলতা না থাকলে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। সচ্ছলতা না থাকায় শিক্ষকতার পাশাপাশি তাদেরকে ভিন্ন আয়ের পথ বেছে নিতে হয়। এটি অনুধাবন করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক-কর্মচারীদের সচ্ছল জীবন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)