যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে অনুমতি

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০২:৫৩ পিএম
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে অনুমতি

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার মাহফিলে বাধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই সঙ্গে মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার রাতে জামায়াত, বিএনপি ও প্রশাসনের বৈঠকে এ সমঝোতা হয়। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসনের অনুমতি না পাওয়া মাহফিলটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী।

জানা গেছে, ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কালীগঞ্জের ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের উপস্থিত থাকার কথা।

মাহফিলের অনুমতি চেয়ে গত ১ নভেম্বর জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকি। পরে পুলিশ সুপারের কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১১ নভেম্বর জেলা প্রশাসন আয়োজকদের চিঠি দিয়ে অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকতে বলে।

এদিকে বৃহস্পতিবার জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা আমির হামজাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। অন্যদিকে একই মাঠে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’ নামে একটি সংগঠন। বিএনপির নেতাকর্মীরাও মাহফিল প্রতিহত করার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় বৈঠকে বসেন সংসদ সদস্য আবু তালিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, ওসি জুলফিকার আলীসহ জামায়াত ও বিএনপির নেতারা। বৈঠকে মাহফিলে রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য না দেওয়ার শর্তে বিএনপি বাধা না দেওয়ার বিষয়ে সম্মত হয়।

সংসদ সদস্য আবু তালিব বলেন, মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য মুফতি আমির হামজাকে অনুরোধ করব। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতা করবে।

ওসি জুলফিকার আলী জানান, জেলা প্রশাসন অনুমতি না দিলেও দুই দলের নেতাদের মধ্যে সমঝোতা হওয়ায় মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)