যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চায় বিজিবি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০২:৪৪ পিএম
সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চায় বিজিবি

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং পলাতক ও ফেরারি আসামিদের অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই সঙ্গে সীমান্ত এলাকায় গুজব ও অপপ্রচার রোধ, জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি। সভাপতিত্ব করেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান। আরও উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এবং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. শাকিবুর রহমান।

সভায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ক্যামেরা ও ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দিনরাত নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট বসানো ও বিশেষ নজরদারির ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ, মানবপাচার, চোরাচালান এবং পলাতক ও ফেরারি আসামিদের অবৈধ পারাপার প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অপরাধী ও তাদের সহযোগীদের শনাক্তের কাজ চলছে।

সাংবাদিকদের উদ্দেশে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কারও চলাচল, অবৈধ পারাপারের চেষ্টা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সীমান্তসংক্রান্ত অপরাধ নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রয়েছে বলে জানায় বিজিবি।

সভায় সীমান্তের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)