অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ১৬ বছর ধরে জবরদখলে থাকা এক একর ৬৪ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে এসব জমি দখলমুক্ত করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে জবরদখলে থাকা এক একর ৬৪ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে। উপজেলার মহাকাল ইউনিয়ন ভূমি অফিসের বনগ্রাম মৌজার এক নম্বর আরএস খতিয়ানের ২৮২১ দাগের এক একর পুকুর শ্রেণির জমি, ২৮২৯ দাগের বাস্ত শ্রেণির ০.৩২ একর এবং ২৬৯২ দাগের ধানি শ্রেণির ০.৩২ একর জমি দখলমুক্ত করে সাইনবোর্ড দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, অবৈধভাবে জবরদখলে থাকা সরকারি জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।