নির্বাচন ২৫ জুন
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরে বাঘারপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষীক নির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও ৪ জন নির্বাহী সদস্য নির্বাচনে মোট ১৯ জন সদস্য ভোট দেবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সদস্যরা জানিয়েছেন, ক্লাবটির মোট ২১ সদস্যের মধ্যে দু'জন বিদেশে থাকায় ১৯ সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি ইকবাল কবির ও সাবেক সম্পাদক ফরিদুজ্জামান, সম্পাদক পদে বর্তমান কমিটির সম্পাদক হুমায়ুন কবির ও সাবেক কোষাধ্যক্ষ তরুণ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান, চন্দন দাস, শাহজাহান সাজু, শামীম রেজা, সাঈদ ইবনে হানিফ ও আহাদ আলী।
আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে খান কেএম শরাফত উদ্দীন, যুগ্ম সম্পাদক অনুপম দে, কোষাধ্যক্ষ প্রদীপ বিশ্বাস, দপ্তর সম্পাদক মুঞ্জুর মুর্শিদ এবং সাংস্কৃতিক সম্পাদক মোজাফ্ফর হোসেন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বিভিন্ন আইনি জটিলতায় ২০১৯ সালের পর থেকে বাঘারপাড়া প্রেসক্লাবের নির্বাচন বন্ধ ছিল। এরপর গত ১৬ জুন এক সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্যরা নির্বাচনে একমত হলে দু'জন সিনিয়র সাংবাদিককে নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন। তারা হলেন আজিজুল ইসলাম এবং আজম আলী খান। একই সাথে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি বদরুদ্দিন বাবুল ও সম্পাদক আবু বকর সিদ্দিকী। সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত তফসিল অনুযায়ি ৭ ও ৮ জুন মনোনয়ন সংগ্রহ ও জমাদান, ১০ জুন যাচাই বাছাই, ১৩ জুন প্রত্যাহারের সময় ছিল।
আগামী ১৮ জুন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।