স্টাফ রিপোর্টার
, যশোর
দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলাম।
এ উপলক্ষে সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা।
সমজেসেবী জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির মিলন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক শিক্ষার্থী তারেক রহমান।
বিদায়ী শিক্ষক রেজাউল ইসলাম অনুভূতি ব্যক্ত করেন, দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করেছি, খুব আনন্দে ছিলাম। বাড়িতে থাকতে ইচ্ছে করত না একদিনও। এমনকি ছুটির দিনগুলোতেও মনে হতো, কী করে স্কুলে যাবো, কখন ছেলেমেয়েদের কাছে পৌঁছাবো। কিন্তু আজ এই বিদায়লগ্নে খুব একাকীত্ব বোধ করছি।
সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম বিদায়ী শিক্ষকের সুস্থ ও দীর্ঘ অবসর জীবন কামনা করেন।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফেরদাউস হাসান জাকির ও তারেক রহমান তাদের প্রিয় শিক্ষকের অবদানের কথা স্মরণ করে জানান, তিনি দীর্ঘ সময় ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার পর শেষ তিন বছর হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন।
তিনি তার দক্ষতা ও বুদ্ধিমত্তা দিয়ে বিদ্যালয়ের পরিবেশ, শৃঙ্খলা ও পাঠদানের মান চমৎকারভাবে নিয়ন্ত্রণ করেছেন। শিক্ষক সংকটের মাঝেও স্কুলকে যথাযথভাবে পরিচালনা করেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টার কাজী শহিদুল ইসলাম, মাস্টার খলিলুর রহমান, আব্দুল জলিল ও আব্দুর শুকুরসহ গ্রামের অধিবাসী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে গ্রামবাসী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।