যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাটক্ষেতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৯:২৫ পিএম
আপডেট : সোমবার, ১৫ জুন,২০২৬, ১০:২৮ পিএম
পাটক্ষেতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

একটি শিশুকে (১১) পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সিদ্দিক মোল্যা (৭০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

নড়াইলের নড়াগাতী থানার একটি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ওই শিশুর মামা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন। সিদ্দিক মোল্যা একই গ্রামের আবু বক্কর মোল্যার ছেলে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানার একটি গ্রামে গত ১৪ জুন সকালে ওই শিশু তার ছোট বোনকে নিয়ে বাড়ির অদূরে পাটক্ষেতের পাশে তাল আনতে যায়। সেখানে আগে থেকেই কাজ করছিলেন সিদ্দিক মোল্যা। এরপর তিনি শিশুটির হাত ধরে টেনে পাটক্ষেতে নিয়ে যান এবং তার ছোট বোনকে গামছা দিয়ে পেঁপে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এরপর শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। তখন শিশুটির চিৎকারে স্বজনরা এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় আইন আদালতের সহায়তা নিলে মিথ্যা মামলায় জেল খাটানোর হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)