যশোর, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অভয়নগরে রিয়াজ হত্যায় মামলা, গ্রেপ্তার ৩

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৯:১৩ পিএম
অভয়নগরে রিয়াজ হত্যায় মামলা, গ্রেপ্তার ৩

অভয়নগরে একাধিক মামলার আসামি রিয়াজ হোসেন (২৯) হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে নিহতের মা রুব্বান খাতুন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের আবু দাউদ আলী মোল্যার ছেলে রাজু আহম্মেদ (২৩), একই গ্রামের মনজেল মোল্যার ছেলে ফজলু হোসেন (২৪) ও আব্দুল খালেক মোল্যার ছেলে ওবায়দুল ইসলাম মানিক (১৯)।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১টার দিকে ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিয়াজ হোসেন প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ ৬টি মামলা রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা অভয়নগর থানার সাব ইন্সপেক্টর (এসআই) সমরেশ কুমার দাস বলেন, ‘বুধবার দুপুরে নিহত রিয়াজ হোসেনের মা রুব্বান খাতুন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)