যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মুজিবনগরে বিএনপির গণমিছিল ও সমাবেশ

‎‎মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৮:৪০ পিএম
মুজিবনগরে বিএনপির গণমিছিল ও সমাবেশ

‎আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা রুখে দিতে ও ফ্যাসিবাদবিরোধী লড়াই অব্যাহত রাখতে গণমিছিল ও সমাবেশ করেছে মুজিবনগর উপজেলা বিএনপি।

রোববার বিকেলে মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়। গণমিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

পরে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে মাসুদ অরুণ ছাড়াও বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকিব জাভেদ সেনজির, সাবেক ছাত্রনেতা আহমেদ রাজীব খান প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)