যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পালিত হবে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ০৯:০৩ পিএম
আপডেট : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১০:২২ পিএম
যশোরে পালিত হবে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোরে আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, যশোর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

মঙ্গলবার বিকেল ৩টায় যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

এতে মওলানা ভাসানীর জীবন, রাজনৈতিক সংগ্রাম এবং কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি পরিবেশিত হবে গণসংগীত।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে থাকবেন পরিষদের আহ্বায়ক হারুন-অর-রশীদ ও সদস্যসচিব এস এম মুস্তাফিজুর রহমান কবির।

আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন।

কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর দীর্ঘ রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)