যশোর, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

'তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি'

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ১১:৩৭ এ এম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০৭:৪৮ পিএম
'তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছি'

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারতের বিমানবন্দরে তার সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে ভারতের নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে গণমাধ্যমকে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমি সেখানে ব্যক্তিগত কোনো সফরে যাইনি। ব্যক্তি হিসেবে নয়, বরং রাষ্ট্র ও সরকারের অংশ হিসেবেই ভারতে গিয়েছিলাম। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরেও দ্বিপাক্ষিক সম্পর্কে বড় কোনো ফাটল ধরবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উপদেষ্টা বলেন, ‘এ ঘটনায় দুই দেশের পারস্পরিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ঢাকা সবসময়ই ভারতের সঙ্গে একটি যৌক্তিক ও মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)