যশোর, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ০১:২০ পিএম
ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টির উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবি মুরাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. হারুনর রশীদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং উপজেলা বিসিআইসি সভাপতি আশফাকুজ্জামান খান রনি।

কংগ্রেসে বক্তারা বলেন, আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং কৃষকদের আয় বৃদ্ধি নিশ্চিত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রযুক্তি গ্রহণের মাধ্যমেই কৃষির টেকসই উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরা হয়। এর পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সবশেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রান্তিক পর্যায়ের কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)