খুলনা অফিস
খুলনার জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ নামকরণ করায় শুকরিয়া জানিয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে খুলনা কবি সাহিত্যিক ফোরাম।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় নগরীর আহসান আহমেদ রোডে সংগঠন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, উপদেষ্টামণ্ডলীর সদস্য নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, এহতেশামুল হক শাওন, সাইফুল ইসলাম মল্লিক, সংগঠনের সভাপতি এস এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আসাদুল হক আজাদ, জেনারুল ইসলাম, মনিরুজ্জামান মোড়ল, জামিল আহমেদ, মনিরুজ্জামান এলু, মিরাজুল ইসলাম বাবু, বাসক নন্দী, এ জি রানা, আবরার আযম, জুলিয়া পারভীন সুমি, শহিদুল ইসলাম এবং আহমেদ মনন।
পরে কবি-সাহিত্যিকদের মিষ্টিমুখ করানো হয়।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবদ্দশায় একাধিকবার খুলনায় এসেছিলেন। তিনি দৌলতপুর বিএল কলেজ ও জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় অবস্থান করেন।
বিদ্রোহী কবির স্মৃতিবিজড়িত খুলনায় তার অবস্থানকে স্মরণীয় করে রাখতে কবি সাহিত্যিকরা ২০২৫ সালের ২৫ মে কবির জন্মদিনে জিরো পয়েন্ট গোল চত্বরে নজরুল চত্বর নামফলক স্থাপন করেছিলেন।
রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবিকে স্মরণ এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।