যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাসপাতালে চেইন ছিনতাইচেষ্টার অভিযোগে নারী আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ১২:১০ পিএম
আপডেট : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৪:৫৮ পিএম
হাসপাতালে চেইন ছিনতাইচেষ্টার অভিযোগে নারী আটক

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার সময় শিউলি (৪৫) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এলাকায় এ ঘটনা ঘটে। আটক শিউলি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার স্ত্রী।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার গলদা গ্রাম থেকে আসা মরিয়ম (৫৫) নামের এক রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুযোগ বুঝে শিউলি তার গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক চিৎকার দিলে আশপাশের স্বজন ও উপস্থিত লোকজন শিউলিকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেন।

বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানাকে জানানো হয়েছে এবং আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)