যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত

কালীগঞ্জ (ঝিনাইদ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০১:৩৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৩:৩৪ পিএম
ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে দশজন আহত

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহবুদ্দুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়পুর গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সকালে সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)