যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

১৩ বছরের প্রতীক্ষা শেষে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার শুরু

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৯:২৬ এ এম
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৪:১১ পিএম
১৩ বছরের প্রতীক্ষা শেষে শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার শুরু

শাপলা চত্বরে ২০১৩ সালে সংঘটিত হত্যাকাণ্ডের ১৩ বছর পর বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের এ আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৬ নভেম্বর আসামিপক্ষের বক্তব্য শোনার দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের শুনানি গ্রহণ করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগের বিবরণ দেন। মামলার পটভূমি তুলে ধরে তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসক হয়ে ওঠেন, সে বিষয়েও তিনি বক্তব্য দেন। শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আর্জি জানান তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের এ হত্যাকাণ্ড ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সুপরিকল্পিত ঘটনা।

তিন ঘটনায় অভিযোগ: আনুষ্ঠানিক অভিযোগে প্রথম ঘটনা হিসেবে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযান চালিয়ে কমপক্ষে ৩২ জনকে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় ঘটনা হিসেবে একই বছরের ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন স্থানে ২০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় ঘটনায় চট্টগ্রামে ৫ জন ও কুমিল্লায় একজনকে হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপট সৃষ্টি এবং চূড়ান্তভাবে সংঘটনের জন্য আসামিদের দায়ী করা হয়েছে।

গ্রেনেড ও মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত: অভিযোগে বলা হয়েছে, অভিযানের আগে মন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে হেফাজতের নেতাকর্মীদের দমনে গ্রেনেড ও মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা: অভিযোগে আরও বলা হয়েছে, সরকারের শীর্ষ পর্যায়ের এ পরিকল্পনা বাস্তবায়নে তৎকালীন পুলিশ, র‍্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ভূমিকা রেখেছেন।

আসামিরা যারা: এ মামলায় শেখ হাসিনাসহ আসামি ৪১ জন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, তৎকালীন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এবং সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি ও বেনজীর আহমেদ।

আসামিদের মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন। তাদের মধ্যে আছেন তৎকালীন আইজিপি একেএম শহীদুল হক, তৎকালীন মন্ত্রী হাসানুল হক ইনু, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, তৎকালীন ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং একই টিভির চিফ রিপোর্টার ফারজানা রুপা। গতকাল শুনানি উপলক্ষে গ্রেপ্তার এই ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বাকি ৩০ জন পলাতক। তাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তৎকালীন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, র‍্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) লে. জে. (অব.) মজিবুর রহমান, তৎকালীন অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত আইজিপি (এসবি) মাহবুব হোসেন মাখন ও মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান, এডিসি (মতিঝিল জোন) এসএম মেহেদী হাসান, এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান, তৎকালীন ডিআইজি হারুন-অর-রশীদ, সাবেক ডিআইজি বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং মতিঝিল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী।

বিচারিক ধারাবাহিকতা: গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার আসামিদের হাজির করার নির্দেশ দেওয়া হয়।

গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসিকিউশনের কাছে ‘নন-এক্সিকিউশন রিপোর্ট’ (এনইআর) জমা দেয়। ১৬ সেপ্টেম্বর আসামিরা আত্মসমর্পণ না করায় ৩০ জনকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়।

তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর অভিযোগ গঠনের শুনানির জন্য গত ১ নভেম্বর দিন ধার্য করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তার ১১ আসামির মধ্যে সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে সেদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি।

তার অনুপস্থিতিতে প্রসিকিউশনের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে ১২ নভেম্বর পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)