যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের ভাই রকি মাদারীপুর থেকে গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৩:৩৬ পিএম
খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিমের ভাই রকি মাদারীপুর থেকে গ্রেপ্তার

খুলনার শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর অন্যতম সহযোগী ও নূর আজিমের আপন ভাই শাহরিয়ার ইসলাম রকিকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলার শিবচরের ডিসি রোড এলাকায় র‍্যাব-৬ ও র‍্যাব-৮ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রকি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেনের মৃত শাহজাহানের ছেলে। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

র‍্যাব-৬ এর গণমাধ্যম কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের শিবচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করা হয়। পরে কড়া নিরাপত্তায় রাতেই তাকে খুলনায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, সম্প্রতি খুলনা নগরীর নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই হামলায় নূর আজিম বাহিনীর সম্পৃক্ততার তথ্য উঠে আসে। এছাড়া এই বাহিনীর বিরুদ্ধে এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। নূর আজিম বাহিনীসহ সব সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)