যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু, চিরকুট উদ্ধার

বিশেষ প্রতিনিধি

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১২:৪৯ পিএম
যশোরে বিএনপি নেতার বাড়িতে বোমাসদৃশ বস্তু, চিরকুট উদ্ধার

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক শিমুল হোসেনের বাড়ি থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে তার নিজ বাড়িতে এসব বস্তু ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটে।

শিমুল হোসেন ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত।

খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান।

তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুটি বস্তু ও দুটি চিরকুট উদ্ধার করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম ও মামুন মহাসিন প্রমুখ নেতৃবৃন্দ।

এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তবে কারা, কী উদ্দেশ্যে বোমাসদৃশ বস্তু ও চিরকুট দুটি সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)