স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেট কারসহ দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে এসআরবি-৬।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ধলগাঁ বাজার এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৬ জানায়, উদ্ধার করা মদ ও প্রাইভেট কার উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা করা হয়। পরে তাদের উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬-এর সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।