যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় ইয়াবাসহ 'কসাই কওছার'কে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : সোমবার, ১৫ জুন,২০২৬, ১০:০৬ পিএম
বাঘারপাড়ায় ইয়াবাসহ 'কসাই কওছার'কে গ্রেপ্তারের দাবি

১০১ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ কওছার আলী (৪২) ওরফে 'কসাই কওছার' নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি করেছে যশোরের বাঘারপাড়া থানা পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার ঘোষনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক কওছার উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত শফিয়ার গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কওছার আলী আগে গরুর মাংসের ব্যবসা (কসাই) করতেন। গত দুই বছর ধরে তিনি এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকের সিন্ডিকেট গড়ে তোলেন।  তার এই মাদক ব্যবসার বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষ বিভিন্ন সময় ক্ষোভ ও প্রতিবাদ জানালেও তোয়াক্কা না করে তিনি ব্যবসা চালিয়ে আসছিলেন। থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সোমবার বিকেলে বাঘারপাড়া থানা পুলিশ ঘোষনগর গ্রামে কওছারের বাড়িতে অভিযান চালায়। এসময় ১০১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির সরঞ্জামসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ আরও জানায়, কওছার আলীর বিরুদ্ধে মাদক ছাড়াও নাশকতা ও পারিবারিক সহিংসতার গুরুতর অভিযোগ রয়েছে। 

শুক্রবার (১২ জুন) পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের নারীসহ চারজনকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন তিনি। আহতরা বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল জানিয়েছেন, এ বিষয়ে মামলা দায়ের ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)