যশোর, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে র‌্যাবের অভিযান

মাটির নীচে কলসে ‘গুপ্তধন’ কোরেক্স

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন,২০২৬, ১১:২৮ পিএম
মাটির নীচে কলসে ‘গুপ্তধন’ কোরেক্স

এক সময় মাটির নীচে গুপ্তধন মিলতো কলস বা অন্য কোনো পাত্রে। মঙ্গলবার দিনগত রাতে তেমনই এক ‘গুপ্তধনের’ সন্ধান পেয়েছে র‌্যাব। তবে এই কলসে সোনা বা কোনো মূল্যবান ধাতু ছিল না, ছিল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ কোরেক্স।

যশোর শহরের শঙ্করপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার ছাড়াও এই কারবারের সাথে জড়িত অভিযোগে মো. মশিউর আলম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ জুন) রাতে যশোরের শংকরপুর ছোটনের মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার মো. মশিউর আলম ওই এলাকার তফসির উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল শংকরপুর ছোটনের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আটক করা হয় মশিউরকে। তার দেখানো মতে মাটির নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি মাটির কলস উদ্ধার করা হয়। পরে কলসগুলো ভেঙে তার ভেতর থেকে শতাধিক বোতল ভারতীয় নিষিদ্ধ কোরেক্স সিরাপ জব্দ করা হয়।

স্থানীয় ও র‍্যাব সূত্রে জানা গেছে, মশিউর আলম আগে নিজেই নেশায় আসক্ত ছিলেন। নিয়মিত সেবনের একপর্যায়ে তিনি এই নিষিদ্ধ সিরাপের কারবার শুরু করেন। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই তিনি মাটির নীচে কলস পুঁতে অভিনব কায়দায় এই মাদকের মজুদ গড়ে তুলেছিলেন।

আটক মশিউরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)