যশোর, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ছাত্রদল নেতার ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি চালানো যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০৭:৪৭ এ এম
যশোরে ছাত্রদল নেতার ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি চালানো যুবক আটক

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে মানহানিকর ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটক যুবকের নাম রুহুল আমিন। তিনি রঘুরামপুর গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার পরিদর্শক (অপারেশনস) মমিনুল হক। কোতোয়ালি থানায় দেওয়া অভিযোগপত্রে রাকিবুল হাসান উল্লেখ করেন, একই এলাকার রুহুল আমিন তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করছিলেন।

ওই আইডি থেকে তার ছবি সংযুক্ত করে বিভিন্ন আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছিল। এ ছাড়া ওই আইডি ব্যবহার করে রাকিবুলের পরিচিতজন ও আত্মীয়স্বজনদের কাছে বিভিন্ন আপত্তিকর ছবি, ভিডিও ও বার্তা পাঠানো হতো। একই সঙ্গে তাদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানার পর রাকিবুল ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন। গত মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সন্দেহভাজন রুহুল আমিনের পাশে গিয়ে ওই ফেসবুক আইডিতে (মেসেঞ্জারে) কল দিলে সেটি রুহুল আমিনের ব্যবহৃত মোবাইল ফোনে বেজে ওঠে।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তার মোবাইল ফোন পরীক্ষা করলে অভিযোগে উল্লিখিত আইডিসহ আরও কয়েকটি ফেক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবাইল ফোন পরীক্ষা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এরপর রুহুল আমিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী রাকিবুল হাসান দাবি করেন, ভুয়া আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে এবং তিনি মারাত্মকভাবে মানসিক ক্ষতির শিকার হয়েছেন। তিনি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) মমিনুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)