মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
২০২৬ সালের ছয় মাসে ঝিনাইদহ জেলায় আত্মহত্যা করেছে ১৮৯ জন। এর মধ্যে পুরুষ ৯২ জন আর নারী ৯৭ জন। শনিবার সকালে মানবধিকার সংগঠন আরডিসি কার্যলয়ে এক সাংবাদিক সম্মেলনে সংস্থাটির নির্বাহী প্রধান আব্দুর রহমান ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনমাস পর্যন্ত এই হিসাব তুলে ধরেন।
এদের সবাই গলায় ফাঁস কিংবা বিষপান করে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়। আত্মহত্যাকারি মোট ১৮৯ জনের মধ্যে পুরুষ ৯২ জন, নারী ৯৭ জন। ঝিনাইদহ জেলা সির্ভিলসার্জন ও ডিসি অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় এই বছরের ৬ মাসে শুধু ঝিনাইদহ জেলায় যে আত্মহত্যা হয়েছে এর মধ্যে র্শীষে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলা, যার সংখ্যা ৫৯ জন। এদের মধ্যে নারী ২৯ এবং পুরুষ ৩০ জন।
২য় অবস্থানে রয়েছে শৈলকুপা উপজেলা যার সংখ্যা ৪৪। পুরুষ ১৮, নারী ২৬।
৩য় অবস্থানে হরিনাকুন্ড যার মোট সংখ্যা ২৫। পুরুষ ১০, নারী ১৫।
৪র্থ স্থানে আছে কোঁটচাদপুর, যার মোট সংখ্যা ২১। এর মধ্যে পুরুষ ১৪ ও নারী ৭ জন।
এছাড়াও ৫ম ও ৬ষ্ঠ স্থানে আছে কালিগঞ্জ ও মহেশপুরে ২০ জন করে। পুরুষ ১২ আর নারী ৮ জন।
ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে আত্মহত্যা প্রতিরোধে নানা ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। তার পরও গত বছর থেকে এবছর ঝিনাইদহ জেলায় আত্মহত্যার সংখ্যা ৬৪ টি বেশি।
২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই সংখ্যা ছিল ১২৫ জন, পুরুষ ৫৭ এবং নারী ৬৮ জন।
ঝিনাইদহ জেলা সির্ভিলসার্জন অফিসার ডাঃ কামরুজ্জামান বলেন, ‘এখানকার মানুষ অতি আবেগী, ভৌগোলিক সমস্যা এবং ধৈর্য্য ধারণের ক্ষমতা কম’। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আত্মহত্যা রোধে গণমাধ্যমকর্মীদের সাথে এড্যাভোকেসী সভা ও কাউন্সিলিং বাড়ানো এবং যুবসমাজের অভিভাবকদের সাথে মতবিনিময় করা প্রয়োজন।
আরডিসি’র নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, ‘আত্মহত্যা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। জিও-এনজিও সমন্বয়ে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে। আত্মহত্যা রোধে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।