ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে ‘তারুণ্যের জয়গান, সম্ভাবনাময় ভবিষ্যতের খোঁজে কালীগঞ্জ’ শিরোনামে মোটিভেশনাল সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় কালীগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা ছিলেন শুহাদা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্দ্যোক্তা কামরুজ্জামান কমল। সভায় স্থানীয় তরুণ তরুণী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে কালীগঞ্জে ভূমি ও ভৌগলিক অবস্থান এবং জনসম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ও করণীয় উঠে আসে। কালীগঞ্জসহ আশেপাশের উর্বর ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করে বাস্তবধর্মী উৎপাদন নিশ্চিত করতে তরুণদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
বক্তারা দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য তরুণদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্ব দেন। বিশেষ করে কালীগঞ্জে প্রায় ৭২ হাজার তরণের বিশাল এক জনশক্তিকে জনসম্পদের রূপান্তর করতে এক প্লাটফর্মে এসে উৎপাদন ও ব্যবসায়ীক আন্তঃযোগাযোগের উপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শুহাদা বাংলাদেশের হেড অব প্রকিউরমেন্ট রাহাত মাহমুদ, হেড অব সাপ্লই চেইন মাসুদুর রহমান ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন।