যশোর, বাংলাদেশ || সোমবার, ১৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ০৯:২০ পিএম
আপডেট : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ১০:০৭ পিএম
স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান

স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি দয়ার নয়, অধিকারের। ঐক্যবদ্ধ না হলে আমাদের এই ভয়েস সব জায়গায় পৌঁছাবে না। আমরা একটি সুষম সমাজ চাই, যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর।

‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব: প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় যশোর অঞ্চলের বিকশিত নারী নেটওয়ার্ক (বিএনএন)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

জয়তী সোসাইটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনএন যশোর জেলা সভাপতি অধ্যাপক ফিরোজা বুলবুল কলি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. খোরশেদ আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু জাফর সিদ্দিকী, এনসিপির জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান, জাতীয় ইমাম সমিতির মো. জাকির হোসেন, পূজা উদযাপন পরিষদের দীপংকর দাস রতন, বীরপ্রতীক ইসহাক কলেজের অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, অ্যাডভোকেট তাহমিদ আকাশ, সুফিয়া মাহমুদ রেখা, মমতাজ আহসান, ফারজানা ববি রুমা, রাশিদা রহমান, তামান্না ফারজানা, আলেয়া বেগম, ইয়ুথ লিডার অপু দেবনাথ, আকাশ রায় প্রমুখ।

বৈঠকে বক্তারা বলেন, নারীর অধিকার, নেতৃত্ব ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষিত, যোগ্য ও সক্ষম নারীদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। নারীর অগ্রযাত্রার পথে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতা দূর করতে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)