যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে ৩০ হাজারে শিশুসন্তান বিক্রি!

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০২:০২ পিএম
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৪:২২ পিএম
মোরেলগঞ্জে ৩০ হাজারে শিশুসন্তান বিক্রি!

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০ হাজার টাকার বিনিময়ে এক মায়ের কাছ থেকে তার এক বছর তিন মাস বয়সী শিশুসন্তানকে অন্যের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৭ বছর বয়সী ওই তরুণীর প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি পুত্রসন্তানের জন্ম হয়। শিশুটির নাম আলামিন। পরে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তরুণী শিশুসন্তানকে নিয়ে বারইখালীতে বাবার বাড়িতে ফিরে আসেন।

অভিযোগ রয়েছে, গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে নাছির শিকদারের স্ত্রী ও তরুণীর বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলা এলাকার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

কী পরিস্থিতিতে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে এবং অর্থের বিনিময়ে বিক্রির ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে ওই তরুণী বলেন, ‘হ্যাঁ, আমার বাচ্চার খাওয়া ও চিকিৎসার খরচ চালাতে পারি না বলে ৩০ হাজার টাকায় বিক্রি করেছি।’

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, ‘এ ধরনের একটি তথ্য পেয়েছি। আগামীকাল তাদের ডাকা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শিশুটির বর্তমান অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তই এলাকাবাসীর প্রধান দাবি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)